গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অগাস্ট / ৩১ / ২০২৬

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
ad-spce

নিজস্ব প্রতিবেদকঃ

রবিবার(৩০ আগস্ট)সিলেটের

গোলাপগঞ্জ উপজেলার

ভাদেশ্বর কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজের উদ্যেগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ। 


কৃতী শিক্ষার্থীদের মাঝে অনন্য সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তাদের অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,

প্রধান অতিথির ভাষনে তিনি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

 তিনি আরও বলেন আজকের এই সম্মাননা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। তবে মনে রাখতে হবে, এটি কেবল একটি ধাপ। সামনে আরও বড় দিগন্ত অপেক্ষা করছে। নৈতিকতা ও দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।


বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রফিকুল ইসলাম।


অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়ার মুহূর্তটি। একে একে সব কৃতী শিক্ষার্থীর নাম ঘোষণা করা হলে তারা মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক গ্রহণ করে।


শিক্ষার্থীরা এই সম্মাননা পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, এই স্বীকৃতি তাদের সামনের দিনগুলোতে আরও ভালো করার আত্মবিশ্বাস ও শক্তি জোগাবে। অভিভাবকদের পক্ষ থেকেও প্রতিষ্ঠানের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাস্টার তারেক জলিল ও মোহাম্মদ হেলাল উদ্দিন। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


বিশেষ অতিথির বক্তব্য বক্তারা  কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদেরকে দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce