ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

পুণ্যভূমি ডেক্স

মে / ০৮ / ২০২৬

ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
ad-spce

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।


বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।


শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় স্কুলগুলোতে টানা ১৬ দিনের ছুটি মিলবে।


কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।


অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শান্ত-মুমিনুলের ব্যাটে প্রতিরোধ ২ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাল খননের মাধ্যমে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম বার্ষিক উরস মোবারক আজ শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা থাকবে সার্বজনীন ----------------এমএ মালিক এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce