৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৮ / ২০২৩

jahid malik
ad-spce

সরকারি চিকিৎসকরা আগামী ৩০ মার্চ  থেকে অফিস সময়ের পর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিজিট নিয়ে রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। 
জাহিদ মালেক বলেন, আগামী ৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি। প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।’
তিনি জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুদিন করে কাজ করবেন। তারা যে সেবা দেবেন, তার বিনিময়ে তাদের সম্মানী নির্ধারণ করা হয়েছে। তার একটি অংশ পাবেন চিকিৎসকরা, বাকিটা অন্যরা। সরকারও একটি অংশ পাবে। 
সম্মানি নির্ধারণ বিষয়ে তিনি বলেন, চেম্বার ডিউটিতে প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের (অধ্যাপক) ফি ৫০০ টাকা, তবে তিনি পাবেন ৪০০ টাকা। সিনিয়র কনসালটেন্টের ফি ৪০০ টাকা, তিনি পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা, তিনি পাবেন ২০০ টাকা। এমবিবিএস চিকিৎসকের ফি ২০০ টাকা তিনি পাবেন ১৫০ টাকা। আর এসব চিকিৎসকদের যারা সহযোগিতা করবেন, তারা পাবেন ৫০ টাকা করে, শুধুমাত্র এমবিবিএস চিকিৎসকের সহকারিরা পাবেন ২৫ টাকা করে।
জাহিদ মালেক বলেন, আমরা দু-তিন মাস ধরে ইনস্টিটিউশন প্র্যাকটিস নিয়ে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল: এই টার্মের শুরুতেই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করা হোক। কিন্তু  ডেঙ্গু ও করোনার কারণে তা আমরা শুরু করতে পারিনি। কিন্তু এখন আমরা আস্তে আস্তে সব জেলা ও উপজেলায় শুরু করব।

ad-spce

স্বাস্থ্য

ad-spce

সর্বশেষ আপডেট

৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য অংশ -সৈয়দা জেবুন্নেছা হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টসে হেরে ব্যাটিং এ বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদি সরকারের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী বীর শহিদানদের প্রতি জেলা আ'লীগের শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce