চোটের থাবা আর্জেন্টিনা দলে, বিশ্বকাপ শেষ দু’জনের

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ১৮ / ২০২২

চোটের থাবা আর্জেন্টিনা দলে, বিশ্বকাপ শেষ দু’জনের
ad-spce

‘বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কয়েকজন শতভাগ ফিট নয়। আমরা সাবধান থাকতে চাই।’- সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচশেষে কথাগুলো বলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের শঙ্কাই সত্যি হলো। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন।

আর্জেন্টিনার দুই উইঙ্গার নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া চোটে পড়েছেন। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিবৃতিতে বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) অনুশীলনে পেশিতে চোট পেয়েছে নিকোলাস গঞ্জালেস। বিশ্বকাপে খেলতে পারবে না সে। তার জায়গায় আনহেল কোরেয়াকে দলে ভেড়ানো হয়েছে।’

হোয়াকিন কোরেয়ার ইনজুরির কারণ জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, ‘ইনজুরির কারণে হোয়াকিন কোরেয়াকে বিশ্বকাপের স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’ এরপর হোয়াকিন কোরেয়ার বদলি হিসেবে থিয়াগো আলমাদার নাম ঘোষণা করা হয়। 

নিকোলাস গঞ্জালেসের বদলি হিসেবে দলে আসা আনহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলে ছিলেন।

চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে ৪ গোল করেন তিনি। এ বছরের শুরুতে আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পান থিয়াগো আলমাদা। গত ২৪শে সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় তার। যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে খেলেন ২১ বছর বয়সী আলমাদা। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে লীগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন তিনি।

আর্জেন্টিনার চোটের তালিকা আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লেফট ব্যাক মার্কাস আকুনা সম্পূর্ণ  ফিট নন। এছাড়া শতভাগ ফিট না থাকায় আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরোদের স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্কালোনি।

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

আগামী ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২২শে নভেম্বর সৌদি আরবের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে দু’বারের চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।


ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

চোটের থাবা আর্জেন্টিনা দলে, বিশ্বকাপ শেষ দু’জনের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পঞ্চম দিনের ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাকালুকি হাওরে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করায় এক ব্যক্তির কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট আঞ্জুমানের দু’দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর উপজেলা আ.লীগের নতুন কমিটি ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কক্সবাজার সৈকতজুড়ে মাছ আর মাছ,মানুষ ইচ্ছেমত কুড়িয়ে নিচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে চাদাঁবাজির মামলায় মুন্না গ্রেপ্তার কারাগারে প্রেরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটের ৪ ইউপি চেয়ারম্যান'র শপথ গ্রহণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়াসহ ৮১জনের বিরুদ্ধে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce