দোয়ারাবাজারে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর / ১৮ / ২০২২

দোয়ারাবাজারে  বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
ad-spce
সুনামগঞ্জের দোয়ারাবাজারে  বাল্যবিয়ের অপরাধে কনের পরিবারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনা ঘটে।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ   মোবাইল কোট পরিচালনার মাধ্যমে এ দন্ডাদেশ দেন।
জানা যায়, দোয়ারাবাজার  উপজেলার বোগলাবাজার  ইউনিয়নের বোগলা গ্রামের ষষ্ঠ  শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে পাশবর্তী লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই  গ্রামের এক ছেলের বৃহস্পতিবার বিবাহের দিন ধায্য ছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ  এর নেতৃত্বে দোয়ারাবাজার  থানার একদল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বাল্যবিয়ের এই আয়োজন পণ্ড করে দেন।
এ সময় প্রয়োজনীয় তথ্যাদি যাচাই-বাছাই করে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত কনের মাতাকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ লুকিয়ে যায়।
 দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ে আয়োজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক কনের পরিবারকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। মেয়ের বাবা প্রবাসে থাকায় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের মা অঙ্গীকার করেছেন।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দোয়ারাবাজারে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কক্সবাজার সৈকতজুড়ে মাছ আর মাছ,মানুষ ইচ্ছেমত কুড়িয়ে নিচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে চাদাঁবাজির মামলায় মুন্না গ্রেপ্তার কারাগারে প্রেরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটের ৪ ইউপি চেয়ারম্যান'র শপথ গ্রহণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়াসহ ৮১জনের বিরুদ্ধে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হলেন শাবির ড. জহিরুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে চারদফা দাবীতে ৩৬ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ ৩ জন ও ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে : অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এ উপহার: মো.মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce