দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়াসহ ৮১জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ১৮ / ২০২২

দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়াসহ ৮১জনের বিরুদ্ধে মামলা
ad-spce
সুনামগঞ্জের দিরায়ইয়ে আওয়ামী লীগের সম্মেলন সংঘর্ষের ঘটনায় ৮১জনকে আসামী করে আদালতে মামলার দায়ের হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনসহ ৮১ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনর আদালতে দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহরে জানা যায়,গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তার কর্মীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষা মন্ত্রী নুরল ইসলাম নাহিদ,সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এসময় তাদের হামলা ৪০ জন নেতাকর্মী আহত হন।
মামলার বাদী কলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপি জামাতের সহযোগিতায় ন্যাক্কারজনক হামলা চালায় এতে শতশত নেতাকর্মী আহত হয়েছেন। আজকে আদালতে মামলা দায়ের করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'।
মামমলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল আজাদ রোমান জানান দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন হামলার ঘটনায় ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর গণ্যে আদেশদেন।
উল্লেখ গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকো কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক শিক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চেয়ার দিয়ে নিজেদরে রক্ষা করলেও আহত হয়েছেন ৪০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য,সোমবার (১৪ নভেম্বর) উপজেলা বিএডিসি মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য সকাল ১০টা থেকে দিরাই বিএডিসি মাঠে জড়ো হতে থাকেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে পৌঁছানোর পরপর সম্মেলন শুরু হলে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র ও সভাপতি প্রার্থী মোশারফ মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসে। এসময় মঞ্চে উঠতে গেলে মোশারফ মিয়াকে বাধা দিলেই মোশাররফ মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়,ভাইস চেয়ারম্যান মনোহ চৌধুরীর সমর্থিত,সহযোগী বিক্ষুব্ধ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে দিরাই আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুহেল আহমদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের সমর্থকদের সংঘর্ষ বাধে। দুই গ্রুপ বেপরোয়া ইট-পাথর ছুঁড়তে থাকলে সমাবেশস্থল রণক্ষেত্রে রুপ নেয়।
এক পর্যায়ে তারা বসার চেয়ার ডাল হিসাবে  হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। মঞ্চে বসা কেন্দ্রীয় নেতা ও জেলা আ,লীগের সভাপতি সহ সবাইকে ইটপাটকেল থেকে রক্ষা করতে চেয়ার দিয়ে ইটপাটকেল ফেরাতে এগিয়ে আসে নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের মঞ্চে থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পুলিশ ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ফের বিকেলে সম্মেলন শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সংঘর্ষের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি নোমন বখত পলিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম-সহ কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অনন্ত ৪০জন আহত হন। আহতরা হলেন- দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি কুবাদ আলী, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিরাই উপজেলার সভাপতি রিজওয়ান ইসলাম,দিরাই যুবলীগ নেতা আলী আসগর, টুনু মিয়া, জুসেফ মিয়া প্রমুখ।আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়াসহ ৮১জনের বিরুদ্ধে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলেন স্বামী-স্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হলেন শাবির ড. জহিরুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে চারদফা দাবীতে ৩৬ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ ৩ জন ও ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে : অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এ উপহার: মো.মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী পাঁচ বছর আমার কাজে আপনাদের সহযোগীতা চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এডভোকেট নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এবং ওয়েডিং ইন্ড্রাস্ট্রি এওয়ার্ডস ২০২২।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাসের পর এবার সবধরনের পরিবহনের ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce