রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের বৈঠক, হুঁশিয়ারি

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ১৫ / ২০২২

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের বৈঠক, হুঁশিয়ারি
ad-spce

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করছেন। সেখানে তিনি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার তাদের মধ্যে এ বৈঠক হয়েছে বলে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে তার পরিণতি কী হবে, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন সিআইএ–প্রধান।
সিআইএ–প্রধান বার্নস একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো ধরনের সমঝোতা নিয়ে দুই গোয়েন্দাপ্রধান আলোচনা করবেন না। আর আগেই বার্নসের তুরস্ক সফরের বিষয়ে ইউক্রেনকে জানানো হয়েছে।
তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা উইলিয়াম বার্নস ও সের্গেই নারিশকিনের এই সাক্ষাতের আয়োজন করেন বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে তিনি ‘সব ধরনের’ অস্ত্র ব্যবহার করবেন।
পুতিনের এই ঘোষণায় ইউক্রেনে পারমাণবিক হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। আর রাশিয়া–ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি দিয়েছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের বৈঠক, হুঁশিয়ারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪ গুণী শিক্ষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্নীতির লাগাম টেনে ধরতে ন্যায়পাল নিয়োগ ও কার্যক্রম চালুর বিকল্প নেই: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১৯ নভেম্বর দলমত নির্বিশেষে গণসমাবেশে যোগদান করে সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যক্তি মালিকানাধীন জমিকে রেলওয়ের দেখিয়ে লিজ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতে তৎপর একটি চক্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের কোন কমিউনিটি সেন্টার ফাঁকা নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আলমপুরে সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর: ৩ লক্ষাধিক টাকা লুট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনকে ঘিরে আনন্দের চেয়ে বেদনা বেশি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce