বিজয়ের কথায় লজ্জায় লাল রশ্মিকা

বিনোদন ডেস্ক

অগাস্ট / ০৩ / ২০২২

রশ্মিকা
ad-spce

ছবির প্রচারের মধ্যেই রশ্মিকাকে নিয়ে বিজয়ের মন্তব্যে হতবাক উপস্থিত সবাই। আর রশ্মিকা মুহূর্তে লজ্জায় লাল। ‘সীতা রমম’ ছবির গানের প্রচারে এসেছিলেন রশ্মিকা। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে দুলকার সালমান ও মৃণাল ঠাকুরকে।হঠাৎ মঞ্চে বিজয়। তার উপস্থিতির ঘোর না কাটতেই রশ্মিকাকে নিয়ে বিজয়ের নতুন বার্তা।

‘রশ্মিকা আমার চোখে সবসময়ই সুন্দর। জানি না কেন আমার মুখে তোমার নাম শুনলেই সবাই ফিসফাস শুরু করে দেয়।’ সবার সামনে বিজয়ের এমন অকপট উক্তিতে লজ্জায় লাল রশ্মিকা।

এর আগে ‘কফি উইথ করণ ৭’-এ অতিথি হিসেবে এসে বিজয় রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘রশ্মিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি তাকে। আমরা একসঙ্গে ছবিতে কাজ করেছি। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।’

কারও সঙ্গে সম্পর্কে আছেন বিজয়, করণের এ প্রশ্নের উত্তরে, জবাব ছিল যেদিন আমি বিয়ে করবো, আমার বাচ্চা হবে, সেদিন জোর গলায় তার নাম বলবো। আমি চাই না, যারা আমাকে ভালোবাসে, ঘরে আমার ছবি লাগিয়ে রাখে, তাদের মন ভেঙে দিতে।

এরই মধ্যে দক্ষিণ থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন বিজয়। শুধু কাজই নয়, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব নজর কেড়েছে বলিউড নায়িকাদেরও। সারা আলি থেকে অনন্যা পাণ্ডে—সবার পছন্দের পুরুষের তালিকায় রয়েছে এ অভিনেতার নাম।

‘লাইগার’ ছবিতে এক মুষ্টিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে বিজয়কে। যদিও বলিউডে অভিনেতার প্রথম ছবি ‘খালিপিলি’।কোভিডের কারণে মুক্তি পিছিয়ে যায় এ ছবির। ২৫ অগস্ট পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ ছবি।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce