আগামী পাঁচ দিন সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৪ / ২০২৬

আগামী পাঁচ দিন সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
ad-spce

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 


শুক্রবার সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


শনিবার সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।


রোববার সিলেট বিভাগে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সিলেটের বিভিন্ন স্থানে অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবারও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময়ে বৃষ্টির প্রবণতা বাড়ায় সিলেট অঞ্চলে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার ঝুঁকি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

আগামী পাঁচ দিন সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইউএনও’র সংবাদ সম্মেলন আপা ডাকায় নয়, বাসি মিষ্টি দোকানে থাকায় বনফুলকে জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর উদ্বোধন পরিকল্পনা না থাকলে সফলতা আসে না ---বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলার রায় রোববার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষামন্ত্রী ২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মায়ের মরদেহে পচন অভিযুক্ত যুগ্ম সচিবকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি খরচ নির্ধারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce