১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কার্যক্রম

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৯ / ২০২৬

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কার্যক্রম
ad-spce

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ১৭ জুন আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন।


মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড–সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।


সভায় ইউএনও বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।


তিনি বলেন, উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য যাচাই–বাছাই করছেন। যাচাইয়ের সময় কোনো স্বাবলম্বী বা অযোগ্য ব্যক্তির নাম পাওয়া গেলে তা বাদ দেওয়া হবে।


ইউএনও আরও বলেন, সুইলপুর মৌজা দুর্গম এলাকায় হওয়ায় কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠকে ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) অগ্রবর্তী দল পরিদর্শনের পর অনুষ্ঠানস্থল চূড়ান্ত করা হবে।


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে সভায় জানানো হয়।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কার্যক্রম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য যে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce