শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

বিজ্ঞপ্তি

এপ্রিল / ২৯ / ২০২৬

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার
ad-spce

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও “উচ্চ শব্দ: পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির কারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনার ভবনের সামনে সংক্ষিপ্ত র‍্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহ কামাল।


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।


বক্তারা শব্দদূষণের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 


আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বেলা’র সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা, বাপা’র সাধারণ সম্পাদক কাসমির রেজা, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার আহমেদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি যানবাহনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃষ্টি থামবে কবে, জানাল আবহাওয়া অফিস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটজুড়ে বন্যার পদধ্বনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহায় যেভাবে মিলতে পারে ১১ দিনের ছুটি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরের হাওড়ে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমন-বৃষ্টিকে কীভাবে হত্যা করা হয়, উঠে এলো তদন্তকারীর ভাষ্যে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce