নিজস্ব প্রতিবেদক
জুলাই / ১৫ / ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার(১৪ জুলাই)রাতে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে একটি টং চায়ের দোকানে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর কয়েকজন ছাত্র চা পান করতে আসেন,সেখানে উপস্থিত হয়ে তাদের কিছু সিনিয়র ভাই তাদেরকে ধুমপান থেকে বিরত থাকার জন্য নিষেধ করাতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় পরবর্তীতে এক পক্ষ লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে মিছিল ও প্রতিপক্ষের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলতে শোনাযায়। যা একটি হাসপাতাল এমন কি হৃদরোগীদের হাসপাতালের সামনে এধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত আপত্তিকর।
হাসপাতালে একটি শান্ত ও সংবেদনশীল পরিবেশ বজায় থাকে। এখানে আগত রোগী ও তাদের স্বজনরা এমনিতেই শারীরিক ও মানসিক সংকটের মধ্যে থাকেন। এই ধরনের বিশৃঙ্খলা সমস্যাগুলোতে মানসিক ক্ষতি করে,এমনকি উচ্চ শব্দ, গালিগালাজ ও মারামারির দৃশ্য রোগীদের আতঙ্কিত করে এবং তাদের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।
এছাড়াও চিকিৎসকদের মনোযোগ নষ্ট হয় এবং জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হতে পারে।হাসপাতালের মতো শান্ত এলাকায় এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং আগামীতে যেনো এধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন।