নিজস্ব প্রতিবেদক
জুলাই / ১১ / ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
সাম্প্রতিক সময়ে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় সংঘবদ্ধ চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিশেষ করে বিভিন্ন বাসা-বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ রয়েছে।
উপশহর এলাকার বিভিন্ন ব্লকে সংঘবদ্ধ চোর চক্রের আনাগোনা বেড়েছে।
শুধু শাহজালাল উপশহর নয়, পুরো সিলেট শহর জুড়েই চুরি ও ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। মাঝেমধ্যে ছিঁচকে চোর বা ছিনতাইকারী আটক হলেও, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় অপরাধ থামছে না।
সিলেট শাহজালাল উপশহর এ ব্লক এলাকায় গত দু'সপ্তার ব্যবধানে ব্যবসা প্রতিষ্ঠানসহ ১০-১২টি বাসা বাড়িতে চুরি হয়েছে। চোরেরা মোবাইল, পানির লাইন, এসির লাইন চুরি করে নিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। চুরি রোধে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকে। গত ৯ জুলাই রাতে সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর শাহজালাল উপশহরস্থ এ ব্লকের বাসায় হানা দেয় চোর চক্র। তারা এসির ১৫ থেকে ২০ ফুট লাইন কেটে নিয়ে যায়। এর আগেরদিন তার ছেলের রুম থেকেও এভাবে এসির লাইন চুরি হয়। এ ব্যাপারে সাংবাদিক আফতাব চৌধুরী জানান, একের পর এক চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন বলেও জানান তিনি। যোগাযোগ করা হলে শাহপরাণ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
গেলো ১৫ দিনের ভিতর পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৫০ গজ দুরত্বে অবস্থিত ক’টি বাসা থেকে এসি ও বিদ্যুৎ লাইনের তার চুরি হয়েছে। গত ৮ তারিখ এলাকার ৩ নং রোডের ১ নং বাসার দুতলা থেকে এসি লাইন চুরি করে নিয়ে যায় চুরেরা। বিষয়টির গুরুত্ব ও নিরাপত্তার কথা বিবেচনা করে আইন শৃংঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। আশার কথা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় চুরি ছিনতাইসহ অসামাজিক ও অবৈধ কাজে জড়িতদের নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুর বা অপরাধে জড়িতদের পাকড়াও করে শাস্তি নিশ্চিত করা হবে। এলাকার চুরি ছিনতাইয়ের ঘঠনাসমুহের উল্লেখ করে গেল শুক্রবার এলাকার মসজিদে জুমার নামাজের সময় অধিবাসীদের সতর্ক থাকার এবং আইন শৃংঙ্খলা রক্ষা বাহীনিকে সহযোগিতা করার পরামর্শও প্রদান করা হয়।
উল্লেখ্য উপশহর এ ব্লক এলাকায় বিভিন্ন পয়েন্টে চা এর দোকান ও রাস্তা বিভিন্ন সংস্থার অফিস, প্রতিষ্ঠানের সামনে ইদানিং চুর, ছিনতাইকারী ও বখাটেদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় অধিবাসীরা দারুণ উৎকন্ঠায় দিন ও রাত যাপন করছেন।
সাম্প্রতিক একটি সংঘবদ্ধ চুরির ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ বা মূল হোতারা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
প্রতীকী ছবিঃ