পুণ্যভূমি ডেক্স
এপ্রিল / ২৯ / ২০২৬
মধ্যে ৪০ হেক্টর ধান কাটা হয়েছে| মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়| হামিদপুর গ্রামের সড়ক| নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙেছে| ইকারছই হাওরের বেশিরভাগ জমির ফসল কাটা শেষ| ৫ থেকে ১০ হেক্টরের মত জমির ফসল ডুবেছে| তবে ইউএনও জানান, ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে|
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) সিলেট মহানগর এবং আশপাশ এলাকায় ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ দশমিক ২ মিলিমিটার| তবে সারাদিন সিলেটের আকাশ ছিল মেঘলা|
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে| এর প্রভাবে আগামী তিনদিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে|
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন সাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে| এতে সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে|
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বুধবার পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম| তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসার ও এর আশে পাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে|
পূর্বাভাস আরও বলছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে| বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার| এসব এলাকার নদীবন্দরগুলোকে আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে|
আবাহওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে| আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে| তবে ২ মে থেকে কমতে শুরু করবে|
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া বলেন, পানির সমতল বাড়লেও মঙ্গলবার সকাল পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি| তবে আমরা আশঙ্কা করছি, বুধবার অতিক্রম করতে পারে|