সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৬ / ২০২৬

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
ad-spce

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১২টা ৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনার কারণে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।


বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।


এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 


কন্ট্রোল রুম আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত, ৪ দিনেও মরদেহ ফেরত দেয়নি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শতবর্ষী সিলেট-আখাউড়া রেলপথে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে : সংসদে মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce