বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৫ / ২০২৬

বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
ad-spce

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সাথে বৈঠক করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমা। রবিবার (৫ এপ্রিল) আগারগাঁও এ পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশন সময়সীমা পেছানো ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে উত্তরণের মাধ্যমে এলডিসি গ্রাজুয়েশন সম্পন্ন করতে চায়, যাতে দেশের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্পখাত কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন না হয়। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন পেছানো ও টেকসই এবং  অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গেস্ট হাউজে রাত কাটালেন চালকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই : বাণিজ্য মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce