সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার

পুণ্যভূমি ডেক্স

অগাস্ট / ০৫ / ২০২৬

সাবেক যুগ্ম সচিব  সৈয়দ জগলুল পাশা শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার
ad-spce

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট) জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।



মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।


ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।


জানা গেছে, সৈয়দ জগলুল পাশা রাজধানীর গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।


এ ছাড়া ডিবি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০১৩ সালে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সঙ্গেও সংশ্লিষ্ট।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র সাংবাদিক দুলাল হোসেনের বাসায় দুঃসাহসিক চুরি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সিলেটে যাত্রা শুরু করেছে এমআইই প্যাথওয়েজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হামের পর এবার ডেঙ্গুর থাবা, সিলেটে প্রথম মৃত্যুর রেকর্ড,নাম আফিয়া খানম (৫৪)

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন অস্ট্রেলিয়া প্রবাসী হজ্জ যাত্রীদের জন্য সুখবর দিল লতিফ ট্রাভেলস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce