নিজস্ব প্রতিবেদক
অগাস্ট / ০৫ / ২০২৬
সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেনের কলাপাড়া এলাকার বাসায় মঙ্গলবার(৪ আগস্ট) গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সাংবাদিকের ব্যবহৃত একটি ক্যামেরা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এছাড়া ক্যামেরার ব্যাগও নিয়ে যাওয়ায় ব্যাগে থাকা সাংবাদিকতার পেশাগত কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রও চোরদের হাতে চলে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এ ধরনের ঘটনায় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো যাচ্ছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক পুণ্যভূমি জানান আসামী ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। যেহেতু মোবাইল ফোনের IMEI নাম্বার থাকার কারনে আসামী আইনের আওতায় আনা সহজ হবে।