ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ২৩ / ২০২২

ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে
ad-spce

ক্ষমতা পাওয়ার এক মাসের মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।

যুক্তরাজ্যের সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন নিয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে জানানো হয়, সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে। এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে কনজারভেটিভ পার্টির ৫০ জন এমপি।

তাদের বিদ্রোহের কারণে আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।


ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র: ভার্জিনিয়ায় ওয়ালমার্টে গুলি, নিহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি রয়েই যায়: পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীতে পানি সংকট, সরবরাহ হচ্ছে প্রয়োজনের অর্ধেক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১ থেকে ৭ ডিসেম্বর বুস্টার ডোজ ক্যাম্পেইন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রয়াত মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে দুবাই প্রবাসী আবদুল্লাহ আল মুসার জন্মদিন পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ৬ষ্ট হিফজুল কুরআন এওয়ার্ড প্রদান আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেক্সিকোর সাথে ড্র করলো পোল্যান্ড : লিওয়ানদোস্কির পেনাল্টি মিস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাবি থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রী অর্জন করলেন সাংবাদিক কন্যা বৃস্টি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce