বিজ্ঞপ্তি
নভেম্বর / ২৩ / ২০২২
সিলেট আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ট হিফজুল কুরআন এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আজ বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাদ্রাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরণ্যে ইসলামী চিন্তাবিদ, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা নরসিংদীর মহাপরিচালক ও বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয় ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ কামালুদ্দীন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার শায়খুল হাদীস শায়খ ইসহাক আল মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট আইডিয়াল মাদরাসার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফলের আহŸান জানিয়েছেন সিলেট আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. এ এইচ এম সোলায়মান।