প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর

বিজ্ঞপ্তি

জুন / ২৬ / ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর
ad-spce

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস দিয়েছেন। 


আজ (শুক্রবার) জৈন্তাপুরে বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।


অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নতুন ভবন, বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) এবং খেলাধুলার সামগ্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। জবাবে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সুশিক্ষিত, সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।


মন্ত্রী জানান, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী অর্থবছরে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।


পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে নিয়মিত পরিচর্যা করলে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায়। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং এ কাজে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যে নজিরবিহীন তাপপ্রবাহ চলছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টিআইবি জরিপ দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভেনেজুয়েলায় শক্তিশালী ২টি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি’র সিলেট সফর স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাহজালাল মাজারের ৩ দিনের দান গণনায় মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce