শাহজালাল মাজারের ৩ দিনের দান গণনায় মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

জুন / ২২ / ২০২৬

শাহজালাল মাজারের ৩ দিনের দান গণনায় মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণ
ad-spce

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দুটি দানের ডেগ এবং জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্স খুলে প্রকাশ্যে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে।


সোমবার বিকেলে মাজার প্রাঙ্গণে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে একটি নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং মাজারে থাকা দুটি পুরোনো দানের ডেগ সিলগালা করা হয়। চার দিন পর সোমবার প্রশাসনের উপস্থিতিতে এসব দানবাক্স ও ডেগ খুলে দানের অর্থ গণনা করা হয়।


গণনা কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। তাদের সহযোগিতায় নগদ অর্থ ও স্বর্ণ আলাদাভাবে গণনা ও তালিকাভুক্ত করা হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


মাজার-সংশ্লিষ্টদের দাবি, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে শত শত বছর ধরে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসলেও প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার এমন নজির আগে কখনো দেখা যায়নি। প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে এবারই প্রথম উন্মুক্ত পরিবেশে দান গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণনা শেষে প্রাপ্ত অর্থ ও স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শাহজালাল মাজারের ৩ দিনের দান গণনায় মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও ৭ আনা স্বর্ণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের চিঠি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ডিসি মোঃ সারওয়ার আলম স্ট্যান্ড রিলিজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তরের ৪ জেলাসহ সিলেটে বন্যার আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রিটেনে বেডফোর্ডে দুটি ট্রেনে মুখোমুখি সংঘর্ষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce