অর্থবিল পাস করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না

পুণ্যভূমি ডেক্স

জুন / ২৯ / ২০২৬

অর্থবিল পাস করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ad-spce

বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌনে চার লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছিল। তা এখন চার লাখ টাকা করা হয়েছে।


আজ জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাসের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। সেখানে তিনি করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করাসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী আনার অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অনুরোধে করমুক্ত আয়সীমা আরও বাড়ানো হয়।


এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা তাঁদের আয়ের ওপর আগামী অর্থবছরে সাড়ে তিন লাখ টাকার পরিবর্তে চার লাখ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন।


এ ছাড়া বাজেটে ব্যাংক হিসাব খোলায় কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাহার করে অর্থবিল পাস করা হয়েছে। এর মানে হলো ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না। আগের মতো টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন।


এ ছাড়া সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি–ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। অর্থবিলে সংশোধনী এনে এই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।


জাতীয় সংসদে আজ সোমবার পাস হওয়া ২০২৬ সালের অর্থবিলে পাসের সময় এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিলটি পাসের প্রস্তাব করেন, যা ১১ জুন বাজেট অধিবেশনে উত্থাপন করেছিলেন তিনি।


আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সরকারি দল ও বিরোধী দলের নেতারা।


এবার দেখা যাক অর্থবিল পাসের সময় কী কী গুরত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

অর্থবিল পাস করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্যিক লাভ বা রাজস্ব বৃদ্ধির চেয়ে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৩ এলাকায় মৃদু ভূমিকম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সুইস রাষ্ট্রদূতের আশ্বাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce