নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর / ১২ / ২০২৬
গত শুক্রবার(১১ সেপ্টেম্বর) হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের বিশেষ সহযোগিতায় লন্ডনের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গোলাপগঞ্জের দক্ষিণ বাঘায় অনুষ্ঠিত হয়।
ঐদিন সকাল থেকে শুরু করে জুমার নামাজ পর্যন্ত পিস হোম প্রধান কার্যালয়ে এলাকার বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও মেডিসিন প্রদান করা হয়েছে।
শুরুতে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পেট্রোন শাহজাহান আলির মায়ের মৃতুবার্ষিকীর দোয়া মাহফিল ও পরে পিস হোমের কার্যক্রম রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি মেডিসিন প্রদান অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশন সিলেটের হাসপাতালের ডা. সুভন শেখর দাস ও নার্স ব্রাদার মোতাসিম শাহরিয়ার সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
সে সময় পিস হোমের বাংলাদেশ চাপ্টারের প্রধান উপদেষ্টা রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল উপস্থিত ছিলেন।এতে বিশেষ সহযোগিতায় ছিলেন হার্ট ফাউন্ডেশন সিলেটের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদ।
উল্লেখ্য বাদ জুম্মা বায়তুল আকমল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে রেডিও টিভি পিস হোমের পেট্রনরা যেমন সাঈদুর রহমান রেনু, আব্দুল মুহিত চৌধুরী, মানিক মিয়া, শামসুল ইসলাম সেলিম, মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ ওয়ারিছ আলী,অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, প্রফেসর মিসবাহ কামাল, শাহজাহান আলি সহ সকলের পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
পরে মরহুম হাজী আকমল আলি পরিবারের বিশেষ সহযোগিতায়, পিস হোমের প্রধান কার্যালয়ের পাশে বায়তুল আকমল জামে মসজিদের উন্নয়ন কাজের ভিওিপ্রস্তর স্থাপন করেছেন মসজিদের মোতায়াল্লি ও পিস হোমের প্রধান উপদেষ্টা হুমায়ুন ইসলাম কামাল।