পুণ্যভূমি ডেক্স
জুন / ০৫ / ২০২৬
জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’