মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৪ / ২০২২

মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা
ad-spce

বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে প্রতিবেশী ভারতে শনাক্ত হয়েছে ভাইরাস মাংকিপক্স। এরই মধ্যে দেশটির কেরেলা রাজ্যে একজন মারা গেছেন। এছাড়াও দেশটির আরও পাঁচ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এমতবস্থায় দেশের সীমান্তবর্তী জেলাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এজন্য সীমান্তের জেলাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। মৌলভীবাজার জেলাতেও মাংকিপক্স প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বলেন, মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালসহ সবকটি হাসপাতালের মেডিক্যাল অফিসারদের নিয়ে মাংকিপক্সের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতে মাংকিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় সীমান্ত ঘেঁষা জেলাগুলো ঝুঁকিতে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনও নির্দেশনা আসেনি। জানা যায়, ভারতের সঙ্গে মৌলভীবাজারের প্রায় ২৫৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।

এরমধ্যে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত এলাকা, কুলাউড়ার চাতলাপুর ও কমলগঞ্জের কুরমা এবং জুড়ী উপজেলার রাঘনা বটুলি সীমান্ত চেকপোস্ট হয়ে দুই দেশের মানুষ নিয়মিত যাতায়াত করেন বৈধ এবং অবৈধভাবে। দুই দেশের বৈধ যাত্রীদের চেকপোস্টে স্ক্যান করা জরুরি বলেও মনে করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce