বিজ্ঞপ্তি
জুন / ২৭ / ২০২৬
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি সিলেট মহানগরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফখরুল ইসলাম লায়েছের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন- দলের জন্য নিবেদিতপ্রাণ এক ব্যক্তি ছিলেন লায়েছ আহমদ। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় এমপি এমরান আহমদ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।বিজ্ঞপ্তি