জীবন বাঁচাতে সউদীর সেই ফুটবলারকে পাঠানো হলো জার্মানিতে

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ২৩ / ২০২২

জীবন বাঁচাতে সউদীর সেই ফুটবলারকে পাঠানো হলো জার্মানিতে
ad-spce

ভয়াবহ এক ইনজুরি! নিজ দেশের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে সর্বনাশ সউদী আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানির। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন তিনি। এই ফুটবলারের চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে।

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের সেই স্বপ্নের জয়টা উদযাপন করতে পারলেন না সউদী আরবের ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে তখন খেলা। এমন সময় ঘটল ভয়ানক সেই ঘটনা।

আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে আসেন সউদী আরবের গোলকিপার মোহাম্মদ আল-ওয়াইস। ঠিক তখনই ইয়াসির লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে পড়েন বিপাকে। গোলকিপারের হাঁটু বেশ জোরে আঘাত করে তার মুখে।

তখন অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। রক্তে ভেসে যায় তার মুখ। তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন। জীবনটাও শঙ্কায়।

ঠিক এমন সময় সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এগিয়ে আসেন। ইয়াসিরের জীবন বাঁচাতে নির্দেশ দেন চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন তাকে পাঠানো হয় জার্মানিতে। তার উন্নত চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সউদী আরবের সরকার। ক্রাউন প্রিন্স নিজে নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোন কমতি না হয়। নিজেই খোঁজ রাখছেন।

ধারণা করা হচ্ছে, এই চোটে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ইয়াসির আল শাহরানি। এই ধাক্কা সামলে উঠা সহজ নয়!


ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

জীবন বাঁচাতে সউদীর সেই ফুটবলারকে পাঠানো হলো জার্মানিতে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র: ভার্জিনিয়ায় ওয়ালমার্টে গুলি, নিহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি রয়েই যায়: পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীতে পানি সংকট, সরবরাহ হচ্ছে প্রয়োজনের অর্ধেক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১ থেকে ৭ ডিসেম্বর বুস্টার ডোজ ক্যাম্পেইন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রয়াত মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে দুবাই প্রবাসী আবদুল্লাহ আল মুসার জন্মদিন পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ৬ষ্ট হিফজুল কুরআন এওয়ার্ড প্রদান আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেক্সিকোর সাথে ড্র করলো পোল্যান্ড : লিওয়ানদোস্কির পেনাল্টি মিস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce