এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু হলো আজ

পুণ্যভূমি ডেক্স

জুলাই / ০২ / ২০২৬

এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু হলো আজ
ad-spce

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০টায়। এবার নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।


তবে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি ও সমমান) নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছেন না। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। কিন্তু এ বছর পরীক্ষায় অংশ না নেওয়ার এই হার অস্বাভাবিক বেশি বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।


শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। এর মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।


গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি প্রায় ৭ শতাংশ বেড়েছে। গত বছর নিবন্ধিত সোয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেননি।


এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী পরীক্ষা থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়ও (যেমন বাংলা ও ইংরেজি) অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। তিনি আরও বলেন, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। ২১ দিনে লিখিত পরীক্ষা শেষ হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু হলো আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসএমপি কোতোয়ালি থানার এসি সোহেল ক্লোজ।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংসদে পাস হল আইন, প্রতিশ্রুতি পূরণ হল মুক্তাদিরের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেপ ভার্দের বিপক্ষে হেরে বিদায় নেবে মেসির আর্জেন্টিনা—ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce