বড়লেখা ফাউন্ডেশন ইউকে আগামীতেও তাদের কাজের ধারা অব্যাহত রাখবে : মো. শাহাব উদ্দিন এমপি

পুণ্যভূমি ডেস্ক

জুলাই / ৩১ / ২০২২

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র ৫ম বর্ষপূর্তি উদযাপন
ad-spce

শনিবার (৩০ জুলাই) দুপুরে বড়লেখা পৌরশহরে আব্দুর রহমান কনভেনশন হলে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে যে সকল মানবিক কাজ করে আসছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দীর্ঘদিন যাবৎ তারা যে মানবিক কাজ করে আসছে, দিন দিন তার পরিসর বিস্তৃত হচ্ছে।

এতে উপকৃত হচ্ছে বড়লেখার সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষ এবং সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশা প্রকাশ করে বলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে আগামতীতেও তাদের কাজের ধারা অব্যাহত রাখবে এবং এধরণের কাজে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের ট্রেজারার নাজমুল ইসলাম ও শিক্ষক এমদাদুল ইসলাম চৌধুরী শিমুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হেমলেট সিটির কাউন্সিলার আতাউর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রভাষক এমএ হাসান প্রমুখ। আলোচনা পরবর্তী সময়ে কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce