বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের মিরপুর থেকে গ্রেপ্তার

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ৩০ / ২০২৬

বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের মিরপুর থেকে গ্রেপ্তার
ad-spce

বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।


ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আফজাল নাছেরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী  ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।


মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি হেফাজতে তাঁকেও জিজ্ঞাসাবাদ চলছে।


আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়।  ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের মিরপুর থেকে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে তেলের দাম আবার ১১৫ ডলার ছাড়াল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরলেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের উপর্যুপরি হামলা, বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce