বিশ্বনাথে ইট ভাটা ও প্লাস্টিক কারখানার কারণে পরিবেশ দূষণ : দ্রুত অপসারণের নোটিশ মেয়রের

বিশ্বনাথ প্রতিনিধি

মার্চ / ২৬ / ২০২৩

et vata
ad-spce

সিলেটের বিশ্বনাথের পৌরশহরে ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকায় সব নিয়ম উপেক্ষা করেই চলছে ইটভাটা, কয়েল লাকড়ীর কারখানা এবং প্লাষ্টিক পুঁড়ানোর কারখানা। এগুলোর নেই ছাড়পত্র বা কোনো অনুমতি। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক হুমকির মুখে সংশ্লিষ্ট এলাকা।
এবার এগুলো বন্ধ করতে নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বৃহস্পতিবার ইটভাটা, প্লাষ্টিক কারখানা ও কয়েল লাকড়ীর কারখানার মালিকদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এ প্রসঙ্গে মেয়র মুহিবুর রহমান বলেন, পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার আওতাধীন জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ দূষিত বা জনস্বাস্থ্যের ক্ষতিকারক কোন ধরনের কারখানা, ইটভাটা থাকবে না। তাদের নোটিশ পাঠানো হয়েছে, বন্ধ করবেন না হলে ১ কিলোমিটার দূরে সরাবেন। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, পৌর এলাকার কালিগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পাশে দীর্ঘদিন ধরে ইটভাটায় ইট পুড়ানো হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার হাবড়া বাজারে প্লাষ্টিক পুড়ানোর কারখানা প্রতিনিয়ত প্লাষ্টিক পুড়ছে। এছাড়া বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারে একাধিক কয়েল লাকড়ীর কারখানা গড়ে উঠেছে। যা পরিবেশের মারাত্মক হুমকি। এগুলো অপসারণের জন্য বন্ধ অথবা জনবসতি এলাকা থেকে ১ কিলোমিটার দূরে সরানোর নোটিশ দেয়া হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিশ্বনাথে ইট ভাটা ও প্লাস্টিক কারখানার কারণে পরিবেশ দূষণ : দ্রুত অপসারণের নোটিশ মেয়রের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে : শফিকুর রহমান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের মাঠে তারিক কাজীর অভিষেক গোলে বাংলাদেশের জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দখল-দূষণে অস্তিত্ব সংকটে ‘বাসিয়া’ নদী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

"কারিগর" এর ৫০ বছর পদার্পণে লেখক হিসেবে সম্মাননা পেলেন আফতাব চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক পুণ্যভূমি'র প্রকাশকের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce