১২০০ কিডনি প্রতিস্থাপন করলেন ডা. কামরুল বিনা পারিশ্রমিকে

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৯ / ২০২২

১২০০ কিডনি প্রতিস্থাপন করলেন ডা. কামরুল বিনা পারিশ্রমিকে
ad-spce

দেশে বিনা পারিশ্রমিকে ১২০০তম কিডনি প্রতিস্থাপন করে চিকিৎসা ব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন কদেশে বিনা পারিশ্রমিকে ১২০০তম কিডনি প্রতিস্থাপন করে চিকিৎসা ব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাধীনতাপদকপ্রাপ্ত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

নিজের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এ ডাক্তার বিলাসিতা পছন্দ করেন না। তাঁর কথার মাঝে কোনো ফাঁকি নেই, দ্বিধা-দ্বন্দ নেই, সাবলিল বলে যান তাঁর কাজ সম্পর্কে। (নিচে ভিডিও) তাঁর জীবনে অপ্রাপ্তি কিছু আছে কিনা প্রশ্নের জবাবে জানান, তিনি অনেক কিছু না চাইতেই পেয়ে আসছেন, তাই চাওয়ার ব্যাপারটা ততটা গুরুত্ব পাচ্ছে না। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে নিজের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে ১২০০তম সংখ্যায় পৌঁছে তিনি এই মহৎ কীর্তি গড়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, ১২০০তম ওই রোগীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডি ঘর গ্রামে। তার দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় গত এক বছর যাবৎ তিনি কিডনি রোগে ভুগছিলেন। ওই রোগীর বয়স ৫১ বছর। রোগীর স্ত্রী ওই কিডনি তাকে দান করেন।

সফলভাবে ১২০০তম কিডনি প্রতিস্থাপনের পর সোমবার রাত ৯টায় যুগান্তরকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, এটা আসলে আল্লাহর রহমতেই হয়েছে। তিনিই আসলে আমাকে দিয়ে এই কাজটি করিয়েছেন, এজন্য তিনিই আমাকে এই মেধা ও শক্তি দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন, যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করতে পারি।অধ্যাপক ডা. কামরুল ইসলাম যুগান্তরকে আরও বলেন, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে ডেডিকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সব চিকিৎসক, নার্স ও স্টাফদের বেশিরভাগই প্রথম থেকেই এখানে ধারাবাহিকভাবে কাজ করছেন। যার কারণে এখানে একটা টিম গড়ে ওঠেছে। এজন্যই মূলত আমরা ধারাবাহিক সাফল্য পাচ্ছি।

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা হাসপাতালেই পড়ে থাকি। এজন্য বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাই না। আমি রোগীদের সুস্থ করে, তাদের কষ্ট লাঘব করে আমি আনন্দ পাই।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

১২০০ কিডনি প্রতিস্থাপন করলেন ডা. কামরুল বিনা পারিশ্রমিকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে প্রবাসী পরিবার ট্রাজেডি, ৩ মাস পরে মারা গেলেন হুসনে আরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাগো সিলেট আন্দোলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী বিমানবন্দরে জগদীশ চন্দ্র দাসকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সহিংসতা কখনো শান্তি বয়ে আনতে পারে না লামাকাজীতে শফিক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাইক্লোন সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা কথাসাহিত্যকে আধুনিক রূপ দিয়েছিলেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবুঝ শিশু শেখ রাসেল হৃদয়ে অক্ষত অনুভূতিতে জাগ্রত এক নাম : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বালাগঞ্জে রাতে অভিযান করে দুই লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিসেম্বর মাসের মধ্যে হবিগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা সংকট দূর হবে: মেয়র সেলিম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce