নিজস্ব প্রতিবেদক
মার্চ / ২৩ / ২০২৩
দৈনিক পুন্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, ঘিলাছড়ার মাটিতেই আমার জন্ম। এ মাটির প্রতি ক্ষণার কাছে আমি আজন্ম ঋণী। নিজ এলাকার জন্য কিছু করতে পারলে আমার মধ্যে আলাদা একটি ভালা লাগা কাজ করে। এলাকায় নিয়মিত খেলাধুলার চর্চা হলে মাদকের ছোবল থেকে যুব সমাজ রক্ষা পাবে। নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই আমি সামাজিক কাজে উদ্বুদ্ধ হই।
বুধবার (২২ মার্চ) ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া মোকামেরতল স্পোর্টিং ক্লাব আয়োজিত ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ার হোসেন মন্নান, সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সোলায়মান আলী, রাজনীতিবিদ মো. সামসুদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী আলখাছ মিয়া, সামাজিক সংগঠন আবহ'র সভাপতি ওয়াহিদুল ইসলাম তফাদার, সমাজসেবী শাহীন আহমদ, সাকু মিয়া, সাইফুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মোকামেরতল স্পোর্টিং ক্লাব আয়োজিত ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়ে ১ম পুরষ্কার লাভ করে ওয়াফি ফাইটার্স এবং রানার্সআপ পুরষ্কার লাভ করে টাইগার গ্রুপ আশিঘর।