ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠাসহ সকল ভালো কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে : শফিকুর রহমান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০৩ / ২০২২

ওয়ান পাউন্ড হসপিটাল
ad-spce

সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামুল্যে চিকিৎসাসেবা দেবার লক্ষ্যে ওয়ান পাউন্ড জেনারেল হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। বিশ^নাথে এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসাসেবা পাবেন। এ মহৎ কাজ যারা করে যাচ্ছেন আমি তাদের অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, হসপিটাল নির্মাণে কাজ করে যাবার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যেও তারা সহযোগিতা করে যাচ্ছেন। তাদের এসব কার্যক্রমও প্রশংসার দাবীদার। বিশ^নাথে হসপিটাল প্রতিষ্ঠাসহ সকল ভালো কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ওয়ান পাউন্ড জেনারেল হটপিটালের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২ আগস্ট মঙ্গলবার বিকেলে বিশ^নাথের ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হসপিটালের ট্রাস্টি ও লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস ইউ.কের ফর্মার কাউন্সিলর কবি শাহ সোহেল আমিনের সভাপতিত্বে ও হসপিটালের বিশ^নাথ উপজেলা চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রাজনীতিবিদ ও সমাজসেবী হাজী মোঃ হিরা মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় সভাপতি সাজিদুর রহমান সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ^নাথ উপজেলা কো-অর্ডিনেটর ও বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

এসময় উপস্থিত ছিলেন বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি (অপর অংশ) জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারন সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সমাজসেবী আফসান খান, ইউপি সদস্য সজ্জাদ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের একশত পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে এক লক্ষ টাকা বিতরণ করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce