শ্রী শ্রী গীতামন্দিরের নবনির্বাচিত পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০১ / ২০২২

নবনির্বাচিত পরিচালনা কমিটির ১ম সভায়
ad-spce

শ্রী শ্রী গীতামন্দির, পুরানলেন, সিলেট এর নবনির্বাচিত পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী গীতামন্দির, পুরানলেন সিলেট এর নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় এর সভাপতিত্বে ও সম্পাদক অশোক রঞ্জন চৌধুরীর পবিত্র গীতা পাঠ এবং সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বিনীত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, প্রফেসর নন্দলাল শর্মা, সহ-সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শিবব্রত ভৌমিক চন্দন, সহকারী সম্পাদক সুভাষ চন্দ্র রায়, দেবল চন্দ্র দাশ, সদস্য অরবিন্দু দাশ, শিবু শেখর তালুকদার, আকাশ চৌধুরী এবং বিশেষ আমন্ত্রণে পংকজ মল্লিক।

পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দের পরিচিতি, ভবিষ্যত কর্মপ্রন্থা নির্ধারণ, করোনা অতিমারীর কারণে স্থগিত হয়ে যাওয়া মাসিক গীতা সেমিনার পুনরায় চালু করন, গীতাস্কুল ও গীতা চর্চা কেন্দ্র হিসেবে জোর কার্যক্রম গ্রহণ, শহর ও শহরতলীর বিভিন্ন গীতা শিক্ষাকেন্দ্রের সাথে সমন্বয়সাধন প্রভূতি বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিভিন্ন উপ কমিটি গঠনের মাধ্যমে দায়িত্ব বন্টন করা হয়।

উল্লেখ্য যে, বিগত মার্চ ১৯ তারিখে গঠিত শ্রী শ্রী গীতামন্দিরের নতুন পরিচালনা কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সর্বশ্রী উপাধ্যক্ষ (অব:) সুষেন্দ্র কুমার পাল, আচার্য বিনীত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, প্রফেসর নন্দলাল শর্মা, অধ্যক্ষ (অব:) প্রশান্ত কুমার সাহা, সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, সহ-সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শিবব্রত ভৌমিক চন্দন, সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী, সহকারী সম্পাদক সুভাষ চন্দ্র রায়, দেবল চন্দ্র দাশ, সদস্য এডভোকেট শরদিন্দু পাল, প্রাণতোষ ঘোষ চৌধুরী ভজন, গৌরাঙ্গ কিশোর তালুকদার, রতন লাল সাহা, রণবিজয় ভট্টাচার্য্য, শিবু শেখর তালুকদার, ননী গোপাল পাল, কৃষ্ণপদ সূত্রধর, সুজাতা দে, অনিল চন্দ্র দত্ত, বনমালী ভট্টাচার্য্য, অরবিন্দু দাশ, সুমন চক্রবর্তী এবং আকাশ চৌধুরী।

সিলেট শহরের সনাতন ধর্মাবলম্বীগণের গীতা শিক্ষা সহ শাস্ত্রীয় শিক্ষা সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে অতীতের ন্যায় সর্বান্ত করণে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহবান জানিয়ে সভাপতি কর্তৃক সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce