সাংবাদিকসহ সব পেশার অসহায় মানুষের পাশে সরকার রয়েছে : মো. মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক

অগাস্ট / ০১ / ২০২২

সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ১৬ জন
ad-spce

সিলেটে অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক পরিবারের মধ্যে চেকের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে সিলেটে জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সিলেট জেলায় কর্মরত অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ১৬ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে অনুদানের চেক প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এজন্য তিনি সাংবাদিক কিংবা সাংবাদিকদের পরিবারের প্রতি তাঁর সুনজর রয়েছে। যারা অনুদান পেয়েছেন তাঁরা সবাই যোগ্য বলে আমি মনে করি। বন্যা পরবর্তী সময়ে অসুস্থ সাংবাদিকগণ এই সহায়তা পেয়ে উপকৃত হবেন। সবচেয়ে বড় কথা সাংবাদিকসহ সব পেশার অসহায় মানুষের পাশে সরকার রয়েছে।

সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসানের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের,সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce