সিলেটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০১ / ২০২২

সিলেটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ad-spce

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। পদ্মা সেতু বাঙালি জাতির গৌরব, সম্মান, আত্মনির্ভরশীলতা, আত্মমর্যাদা আর সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। অদম্য বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি স্বপ্নের পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। সেই স্বপ্ন এখন আনন্দময় বাস্তবতা। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এই সেতু কোটি বাঙালির পরিসমাপ্তির এক অনন্য উপাখ্যান।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বাপ্নিক ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, অপরিমেয় সাহস, প্রজ্ঞা ও দৃঢ়তার প্রতীক পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন। কিন্তু সেই সময় সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকায় আনন্দ অনুষ্ঠান করা হয়নি। কিছুটা বিলম্বে হলেও ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সিলেটে (৩১ জুলাই) বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে আলোচন পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার পরিচালনায় আলোচনাপর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন- জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, ললিত-মঞ্জরী সিলেট, নৃত্যরথ সিলেট, বিজন কান্তি রায়, পল্লবী দাস মৌ, অর্পিতা তালুকদার ও পুষ্পা চৌধুরী। সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিচালনায় ছিলেন পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ, অরুণ কান্তি তালুকদার, জ্যোতি ভট্টাচার্য্য, শান্তনা দেবী, প্রতিভা রায় কেয়া ও পপি দাস। উপস্থিত হলভর্তি দর্শকদের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce