সিলেটে হোটেল-মোটেলে ঠাঁই নাই

পুণ্যভুমি ডেস্ক

অক্টোবর / ০৫ / ২০২২

সিলেটে হোটেল-মোটেলে ঠাঁই নাই
ad-spce

অনেকটা হুট করেই মিলেছে চারদিনের ছুটি। এর মধ্যে একদিন আছে অফিস খোলা। সেদিন যদি কেউ ছুটি নেন, তবে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন! এই সুযোগ কাজে লাগিয়ে সিলেটে ভিড় করছেন পর্যটকরা। দেশের নানা প্রান্ত থেকে তারা ছুটে আসছেন পর্যটনরাজ্য সিলেটে। পর্যটকদের ভিড়ে এখানকার হোটেল, মোটেল, রেস্টহাউসগুলো প্রায় পরিপূর্ণ।

ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি আজ বুধবার। এরপর আগামীকাল বৃহস্পতিবার অফিস খোলা। আগামী ৭ ও ৮ অক্টোবর তথা শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ, পাঁচদিনের মধ্যে চারদিনই ছুটি। অনেকেই আবার বৃহস্পতিবারও অফিস থেকে ছুটি নিয়ে পাঁচে পাঁচ করে নিচ্ছেন।

এই ছুটির সুযোগে ভ্রমণপিপাসু মানুষেরা ছুটে আসছেন সিলেটে। একে তো সৌন্দর্য উপভোগ, অন্যদিকে আছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ। কারণ, সিলেটে চলছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। পর্যটকরা তাই ‘রথ দেখা আর কলা বেচা’ একইসাথে করার সুযোগ পাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই সিলেটে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি রয়েছে। আরও অনেকেই আসার পথে রয়েছেন। আসার আগে তারা হোটেল, মোটেলে কক্ষ ভাড়া করছেন। ফলে সিলেটের আবাসিক হোটেল, মোটেল, রেস্টহাউসগুলোতে এখন ব্যাপক ব্যস্ততা।

নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থান হোটেল গোল্ডেন সিটির। এই হোটেলের ব্যবস্থাপক মলয় দত্ত মিষ্ঠু বলেন, ‘হোটেলের বেশিরভাগ কক্ষই বুধবার থেকে বুকড। দেশের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ আসছেন সিলেটে।’

সিলেটের হোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সাবেক সভাপতি সুমাত নূরী জুয়েল বলেন, ‘একদিকে লম্বা ছুটি, অন্যদিকে চলছে এশিয়া কাপ। সিলেট তাই পর্যটকে ভরপুর।’

নগরীর নাইওরপুলস্থ ফরচুন গার্ডেন জুয়েলের মালিকানাধীন হোটেল। তিনি জানান, হোটেলের প্রায় সব কক্ষই বুকড করেছেন পর্যটকেরা।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বিছানাকান্দি, লালাখাল, পাংথুমাই, জাফলং, লোভাছড়া, শ্রীপুর, সাদাপাথরসহ বেশ কিছু পর্যটনকেন্দ্র রয়েছে। এ ছাড়া এখানে আছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার। ফলে সাধারণ মানুষ কিংবা ভ্রমণপিপাসু সবাইকেই টানে সিলেট।

এদিকে, পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত বলেন, আগামী কয়েক দিনের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম বৃদ্ধির সম্ভাবনা আছে। পর্যটনকেন্দ্রগুলো নির্বিঘ্ন রাখতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce