কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখেই চলে গেল উদয়ন ট্রেন

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২৬

কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখেই চলে গেল উদয়ন ট্রেন
ad-spce

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। হাসানপুর স্টেশনে সংক্ষিপ্ত বিরতির পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করলে হঠাৎ গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর দাঁড়িয়ে যায়। তবে ইঞ্জিনসহ বাকি অংশ প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামানো হয় এবং প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

এ ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী অভিযোগ করেন, রেল ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে বগিগুলো লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি স্টেশন অতিক্রম করার পরই এ ঘটনা ঘটে। স্টেশনের বাইরে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে রেলকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রেনটি স্বাভাবিক করেন এবং প্রায় আধা ঘণ্টা পর পুনরায় চলাচল শুরু হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখেই চলে গেল উদয়ন ট্রেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জরুরি ভিত্তিতে ৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce