সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস

অগাস্ট / ২০ / ২০২২

সিলেট
ad-spce

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাধীন বড়শালার নয়াবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্প্রসারন লক্ষে পূর্বের ঘোষনানুযায়ি আজ শনিবার সকাল থেকে দিনবর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে বাজারের কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত জায়গা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওতায় নেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা নোটিস প্রাপ্তির পর নিজেদের মালামাল সরিয়ে নিয়েছিলেন।

স্বাধীনতা যুদ্ধের প্রায় দুই বছর পর থেকে বড়শালা নয়াবাজার চালু হয়। বাজারে শত শত দোকান রয়েছে। বাজারের কাচাবাজারের যে অংশ, সেটি সদর উপজেলা প্রশাসন থেকে প্রতি বছর লিজ দেওয়া হয়। এর বাইরে, বাজারের বাকি অংশের মালিকানা প্রতিরক্ষা বিভাগের। সম্প্রতি বাজারের ওই জায়গার নিয়ন্ত্রণভার প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের হাতে ন্যাস্ত করা হয়। এরপর এই জায়গা ওসমানী বিমানবন্দরের আওতায় নিতে বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তারা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন এই জায়গা পেয়েছে। তাই নিজেদের সম্পত্তি রক্ষায় নয়াবাজার এলাকায় পূর্বনোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত এই জায়গা সীমানাপ্রাচীর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিমানবন্দর এলাকা সম্প্রসারন ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন যাবত বিমানবন্দর এলাকায় এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর নির্দপশনা দিয়ে আসছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce