সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৮ / ২০২২

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন
ad-spce

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ৭ অক্টোবর শুক্রবার রাতে নগরীর দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ একটি কমিউনটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ূন আহমদ।

বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব জুবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য জুবের আহমদ চৌধুরী খোকন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, রিয়াদ উদ্দীন, শরিফুল ইসলাম স্বপন, ইউনুস মিয়া, ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের তেলিয়াপাড়া হবিগঞ্জ উপ-কমিটির সভাপতি ফয়সল মিয়া, ফেনী জেলার সহ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ।

সংগঠনের দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রফিউল হাসান রাফি।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়া। শপথ গ্রহণ করেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মনির হোসেন, সহ সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রোমান হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক মোঃ নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মোঃ ইমান আলী, আলমগীর হোসেন।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা ট্যাঙ্কলরি শ্রমিকদের ১০ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শ্রমিকদের যুক্তিক, ন্যায্য ও প্রাণের দাবী মেনে না নেওয়া হলে সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে অবিরাম কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে মালিক-শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের খুনিদের ফাঁসির জোর দাবী জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce