প্রধানমন্ত্রীর বরাবরে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি খাতের বিকাশে সিলেট চেম্বারের পক্ষে ১৭টি প্রস্তাবনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ১০ / ২০২২

প্রধানমন্ত্রীর বরাবরে  সিলেটের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি খাতের বিকাশে সিলেট চেম্বারের পক্ষে ১৭টি প্রস্তাবনা প্রদান
ad-spce

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এক বিভাগীয় কর্মশালা শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের দি প্যালেস রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষে, চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিলেটের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি খাতের বিকাশে ১৭টি প্রস্তাবনা সম্বলিত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার হাতে তুলে দেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- সিলেট থেকে রপ্তানি বৃদ্ধিতে ওয়্যার হাউজ ও প্যাকিং হাউজ নির্মাণ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ সিস্টেম চালু, জকিগঞ্জ-করিমগঞ্জ বর্ডার দিয়ে বাঁশ আমদানির সুযোগ প্রদান, সিলেটের সকল স্থলবন্দর দিয়ে ফল আমদানি পুণরায় চালু, বিসিক শিল্প মালিকদের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ বন্ধকরণ, সিলেটে নতুন বিসিক শিল্প নগরী স্থাপন, তামাবিল ও শেওলা স্থলবন্দরের পার্শ্বে ব্যক্তি মালিকানাধীন ও ভাড়াকৃত জমিতে আমদানিকৃত মালামাল স্তুপীকরণে বিজিব কর্তৃক বাঁধা প্রদান বন্ধকরণ, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনে ইমিগ্রেশন চেকপোস্ট চালু, শেওলা স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ খোলা, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীত না করা, ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতাভুক্ত প্রতিষ্ঠান সমূহে বাণিজ্যিক হারে গ্যাস বিল প্রদান না করা, সিলেটের পাথর কোয়ারীগুলোতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুণরায় চালু, পুরাতন গ্যাস লাইন মেরামত, সিলেট আমদানি-রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের কার্যালয়ের সেবার মান বৃদ্ধি, এলজিইডি বিভাগের কাজের রেট পুনঃনির্ধারণ, কৈলাশটিলা এলপিজি প্লান্ট পুণরায় চালু, বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে রেল সেবার মান উন্নয়ন ইত্যাদি। 


১৭ টি প্রস্তাবনা

১) সিলেট থেকে রপ্তানি বৃদ্ধিতে ওয়্যার হাউজ ও প্যাকিং হাউজ নির্মাণ

২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ সিস্টেম চালু

৩) জকিগঞ্জ-করিমগঞ্জ বর্ডার দিয়ে বাঁশ আমদানির সুযোগ প্রদান

৪) সিলেটের সকল স্থলবন্দর দিয়ে ফল আমদানি পুণরায় চালু

৫) বিসিক শিল্প মালিকদের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ বন্ধকরণ

৬) সিলেটে নতুন বিসিক শিল্প নগরী স্থাপন

৭) তামাবিল ও শেওলা স্থলবন্দরের পার্শ্বে ব্যক্তি মালিকানাধীন ও ভাড়াকৃত জমিতে আমদানিকৃত মালামাল স্তুপীকরণে বিজিব কর্তৃক বাঁধা প্রদান বন্ধকরণ

৮) ভোলাগঞ্জ শুল্ক স্টেশনে ইমিগ্রেশন চেকপোস্ট চালু

৯) শেওলা স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ খোলা

১০) ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীত না করা

১১) ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতাভুক্ত প্রতিষ্ঠান সমূহে বাণিজ্যিক হারে গ্যাস বিল প্রদান না করা

১২) সিলেটের পাথর কোয়ারীগুলোতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুণরায় চালু

১৩) পুরাতন গ্যাস লাইন মেরামত

১৪) সিলেট আমদানি-রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের কার্যালয়ের সেবার মান বৃদ্ধি

১৫) এলজিইডি বিভাগের কাজের রেট পুনঃনির্ধারণ

১৬) কৈলাশটিলা এলপিজি প্লান্ট পুণরায় চালু

১৭) বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে রেল সেবার মান উন্নয়ন



প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া উক্ত সমস্যাবলী নিরসনের লক্ষ্যে তা প্রধানমন্ত্রীকে অবগতকরণ এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিনিয়োগ সংক্রান্ত সমস্যাবলী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।  

অনুষ্ঠানে সিলেট বিভাগের ৪টি জেলার জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ, শিক্ষা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, বিসিক সহ বিভিন্ন সরকারী দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ৪টি জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, জেলা বার এসোসিয়েশন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce