নগরীতে এডিস মশার লার্ভা, দেড় লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৪ / ২০২২

এডিস মশা
ad-spce

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার উৎস অনুসন্ধান ও এর বংশবৃদ্ধি রোধকল্পে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিশেষ অভিযান শুরু হয়েছে। এসময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে পাওয়া গেছে এডিস মশার লার্ভা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকায় এডিস মশার লার্ভার উৎস অনুসন্ধান ও নিধনে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কীট ত্বথ্যবিদ মো. নজরুল ইসলাম।

অভিযানে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার কয়েছ অ্যান্ড ব্রাদার্স, ধর স্যানেটারি, নাজমুল অ্যান্ড ব্রাদার্স, মেসার্স খালেদ অ্যান্ড ব্রাদার্স ও একটি বাড়িতে এডিস মশার লার্ভার উৎস পাওয়া যায় এবং ওইসব ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাদের জরিমানা করা হয় মোট ১ লাখ ৬০ হাজার টাকা। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম দৈনিক পুণ্যভূমিকে বলেন এডিশ মশা জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। তাই বাড়ির খোলায় জায়গা, নারকেলের খোসা, ফুলের টব, বাসার ছাদ, পরিত্যক্ত ভবন কিংবা নির্মাণাধীন ভবনে যেনো পানি জমে না থাকে সেদিকে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।  

তিনি বলেন এসব স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা সহজেই বংশবৃদ্ধি করতে পারে।সুতরাং সতর্কতা অবলম্বন না করলে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ ছড়িয়ে পড়তে পারে নগরীতে। তাই এডিস মশার উৎস অনুসন্ধান ও এর বংশবৃদ্ধি রোধকল্পে সিসিকের বিশেষ অভিযান শুরু হয়েছে। ডা.জাহিদুল ইসলাম বলেন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce