ময়মনসিংহ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৬ / ২০২২

ময়মনসিংহ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
ad-spce

দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে সিলেটের সঙ্গে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস যোগাযোগ বন্ধ রয়েছে। কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। শনিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটগামী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, কোনো টিকিট বিক্রি হচ্ছে না। যাত্রীরাও ঘুরে চলে যাচ্ছেন। এতে অলস সময় পার করছেন কাউন্টারের লোকজন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সিলেট থেকে নেত্রকোনার কমলাকান্দায় চলাচলের জন্য ছয়টি বাস রয়েছে। এরমধ্যে দুটি বাস নিয়মিত চলে। বাকি চারটি বন্ধ থাকে।

২ আগস্ট এ রুটে চলাচলের জন্য আরও দুটি নতুন বাস নামায়। কয়েকদিন চলাচলের পর নেত্রকোনা মালিক সমিতি ওই দুটি বাস চলাচল করতে দিবে না বলে জানায়। এর সঙ্গে কিশোরগঞ্জ মালিক সমিতিও যুক্ত হন। এতে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট রুটে সব বাস চলাচল বন্ধ করে দেয়। কাউন্টারে অপেক্ষায় থাকা সিলেটগামী আব্দুল কাদির বলেন, চারদিন ধরে ময়মনসিংহের সঙ্গ সিলেটের বাস যোগাযোগ বন্ধ। এখন বিকল্প কোনো উপায়ে যেতে হবে। কোনো ঘোষণা ছাড়া গাড়ি বন্ধ করে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। আরাফাত নামের এক যাত্রী বলেন, চারদিন ধরে সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অথচ সাধারণ যাত্রীরা কিছুই জানে না। দুপুরে টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ।

ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই এর সমাধান হবে। এ বিষয়ে সিলেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. পলাশ বলেন, নতুন দুটি বাস যুক্ত হবার পর থেকে সমস্যা দেখা দেয়। চারদিন এ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কোনো সুরাহা হয়নি।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce