কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান : শেখ পরশ

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১০ / ২০২২

কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান : শেখ পরশ
ad-spce

কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান বলে দাবি করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামিয়ে ফায়দা নিচ্ছেন। তাদের সঙ্গে প্রতারণা করছেন। নেতাকর্মীদের ব্যবহার করে বিভ্রান্ত করছেন। ক্ষমতার লোভ দেখাচ্ছেন। তিনি কিভাবে নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখ যোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন। তারেক রহমান যখন মুচলেকা দিয়ে বিদেশে চলে যান, তখন আন্দোলন করা কর্মীরা প্রাপ্তবয়স্ক ছিল না। তারা তো তারেককে চেনে না। তারা তার অরাজকতা দেখেনি। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে আছেন। সম্পদের পাহাড়ের ওপর বসে বসে আন্দোলনের ঘোষণা দেবেন। আর সেই আন্দোলনে প্রাণ দেবেন এদেশের তরুণরা, এত বোকা ভাববেন না। এদেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি করেন এদেশের জনগণই আপনাদের নেতাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে।

যুবলীগকর্মীদের উদ্দেশে শেখ পরশ বলেন, আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং বন্ধ করতে হবে। বর্তমানের কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোনো সুযোগ নেই। নিজের ভাইয়ের পেছনে না লেগে দেশের প্রকৃত শত্রুদের পেছনে মনোনিবেশ করতে হবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce