খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে হবে: মো. মজিবর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর / ১৩ / ২০২২

মো. মজিবর রহমান
ad-spce

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের শঙ্কা রয়েছে, তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে। সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগিতা দেওয়া হবে। ধানের পাশাপাশি ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে হঠাৎ বন্যা, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও সেচ সমস্যার কারণে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ঈ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী পরিচালক প্রতাপ রঞ্জন পাল, সহকারী পরিচালক আনোয়ারুল ইসলামসহ কৃষির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ দুই শতাধিক কৃষক।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce