কানাইঘাটে রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি

অক্টোবর / ১০ / ২০২২

কানাইঘাটে রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভা অনুষ্ঠিত
ad-spce

সিলেটের কানাইঘাট নবগঠিত রিক্সা শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে সর্বস্তরের রিক্সা শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভা গতকাল রবিবার বিকেল ৩টায় পৌর শহরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
রিক্সা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হেকিম শামীম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য নজির উদ্দিন প্রধান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, কানাইঘাট রিক্সা শ্রমিক সমবায় সমিতির কোষাধক্ষ্য সেলিম আহমদ, সদস্য হাসান আহমদ, শ্রমিক নেতা সেলিম উদ্দিন সহ বিভিন্ন এলাকা থেকে আগত সমিতির সদস্যবৃন্দ। এছাড়ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি নিজাম আহমদ, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, সদস্য ছইদুর রহমান, শামীম আহমদ, ছয়ফুল আলম, আব্দুল মুমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কানাইঘাট পৌর শহর সহ আশপাশ এলাকায় কয়েক’শ অটোরিক্সা চালক গাড়ি চারিয়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু রিক্সা শ্রমিকদের কোন ঐক্যবদ্ধ সংগঠন না থাকার কারনে বিভিন্ন সময়ে রিক্সা চালাতে গিয়ে যাত্রীদের সাথে ভাড়া নিয়ে সমস্যা হয়ে থাকে। রিক্সা চালকরা যাতে করে নবগঠিত রিক্সা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যপদ গ্রহণের মাধ্যমে নিয়ম শৃঙ্খলা মেনে রিক্সা চালাতে পারেন, এজন্য সমিতি করা হয়েছে। আলোচনা সভায় রিক্সা চালকরা ট্রাফিক আইন মেনে নিয়ে ১৮ বছরের নিচে যাতে করে কেউ রিক্সা চালাতে পারে না এবং কোন রিক্সা চালক যাত্রীদের সাথে খারাপ আচরণ ও অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে না এজন্য এখন থেকে শ্রমিকদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন। পাশাপাশি রিক্সার কারনে পৌর শহরে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে আহবান জানানো হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce