জুড়ীতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর / ১৪ / ২০২২

জুড়ীতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ad-spce

 মৌলভীবাজার জেলার জুড়ীতে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গভীর রাতে থানার এসআই খাইরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা বীরগুগালির নিজ বাড়ী থেকে মাসুক মিয়া (৪৮) কে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত মাসুক মিয়াকে (জুড়ী থানা মামলা নং-০২, তারিখ ১৩ অক্টোবর)  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান। 

ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুক মিয়া ভিকটিমের আপন চাচাত ভাই। ধর্ষণের শিকার মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। গত ৮ অক্টোবর বিকেলে মাসুক মিয়া ও তার মেয়ে ভিকটিমের বাড়ীতে যায়। পরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে ভিকটিম কে তার নিজ বাড়িতে নিয়ে আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে বারোটায় মাসুক মিয়া তার  মেয়ে ও ভিকটিমকে এক কক্ষে ডেকে নেয়। তারা সেখানে যাওয়ার পর মেয়েকে ইশারা দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। পরে মাসুক মিয়া ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করে। ভিকটিম মাসুক মিয়ার হাতে পায়ে ধরেও তার সম্ভ্রম রক্ষা করতে পারে নি। একপর্যায়ে সে চিৎকার করলেও পাশের কক্ষে থাকা দুই স্ত্রী ও মেয়েসহ তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসে নি। ধর্ষনের বিষয়টি কাউকে জানালে তাকে মেরে বলার হুমকি দেয় মাসুক মিয়া। সকালে মাসুক মিয়ার ছেলের মোবাইল থেকে ভিকটিম তার ভাইকে বিষয়টি জানালে তার ভাই তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর সরকারি হাসপাতালে ভর্তি করেন।  ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মাসুক মিয়া কে পুলিশের একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুক মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce