পুলিশের সহযোগিতায় পাঁচ বছর পর পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী

জুড়ী প্রতিনিধি

ডিসেম্বর / ১৩ / ২০২২

পুলিশের সহযোগিতায় পাঁচ বছর পর পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী
ad-spce
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাঁচ বছর ধরে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্য হীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঁচ বছর পর স্বামী তাঁর স্ত্রীকে ও সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের লক্ষ্য।  আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

পুলিশের সহযোগিতায় পাঁচ বছর পর পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মদিনা মার্কেটে ‘হোটেল গ্রান্ড আখতার’-এর যাত্রা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুম, খুন, হামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না: আব্দুল কাইয়ুম জালালী পংকি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিসি দেবের বাড়িতে ২৩ পরিবার বসবাস করলেও বারবার অভিযুক্ত হন ছমিক উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দয়ামীরস্থ ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চালুর দাবীতে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বম্ভরপুরে ফসল রক্ষা বাধেঁর কাজের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন দৃঢ় অবস্থানে বাংলাদেশ : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসিকে কার্ড দেখানো রেফারিকে বাড়ি পাঠাল ফিফা!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলার শ্রেষ্ঠ জয়ীতা কবি বিনতা দেবীকে অভিনন্দন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে ভারত সরকার সবধরণের সহযোগিতা করবে : ভারতের হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce